ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি Logo নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা Logo পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত Logo আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ Logo তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

বাঁচতে হলে গাছ লাগাতেই হবে : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, জীবন বাঁচায়। গাছ আমাদের বন্ধু। অথচ গাছের সাথে আমরা ভীষণ শত্রুতা করি। গাছ কেটে মানুষই পরিবেশ ধ্বংস করে। তাই আমাদের বেঁচে থাকতে হলে গাছ লাগাতে হবে এবং গাছকে লালন পালন করতে হবে।

গাছ না থাকলে অক্সিজেনের জন্য পিঠে সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। একারণে আমাদের পরিবেশ বাঁচাতে, জীবন বাঁচাতে গাছ লাগাতেই হবে। প্রত্যেকের কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। একটি পরিবারে পাঁচ জন সদস্য থাকলে কমপক্ষে পাঁচটি গাছ লাগাতে হবে।

শুধু গাছ লাগালেই হবে না, বাঁচাতে হবে। নিজের সন্তানকে যেভাবে আমরা লালন-পালন করি গাছকেও ঠিক সেভাবে লালন-পালন করতে হবে। আজকে যে গাছের চারা বিতরণ করা হচ্ছে তা যারা পরিচর্যা করে বড় করতে পারবে তাদের মধ্য থেকে দশ জনকে আগামী বছর পুরস্কৃত করা হবে।

ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে এই বছর বিশ হাজার গাছ লাগানো হবে বলে তিনি জানান।

ডা. জুবায়েদা রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লার ভুঁইঘর কাজীপাড়া এলাকায় বুধবার সকালে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পূর্ব আলোচনায় এসব কথা বলেন।

ড. জোবাইদা রহমান সম্পর্কে মামুন মাহমুদ বলেন, তিনি একজন প্রখ্যাত চিকিৎসক এবং জিয়া পরিবারের জ্যেষ্ঠ পুত্রবধু। তিনি বিসিএসএ ফার্স্ট হয়েছিলেন।

বাংলাদেশে মানুষের সেবা করছিলেন। আন্তর্জাতিক ভাবেও ভাল ফলাফল করেছেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে গিয়ে জোবাইদা রহমানের মত একজন প্রখ্যাত চিকিৎসককেও মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করেছে।

এবার মুক্ত পরিবেশে আল্লাহর রহমতে জোবাইদা রহমান মিথ্যা মামলা থেকেও মুক্ত হয়েছেন। বিএনপি পরিবেশ রক্ষায় প্রতিবছর বৃক্ষ রোপণের কর্মসূচী পালন করে। এবার মুক্ত পরিবেশেও জোবাইদা রহমানের জন্ম দিন জাঁকজমকপূর্ণ ভাবে না করে বৃক্ষ রোপণের কর্মসূচী পালন করছে বিএনপি।

এসময় কয়েকটি গাছের চারা তিনি রোপণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাজেদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু ও একরামুল কবির মামুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মাতবর , ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসাইন সাজ প্রমূখ।

অপরদিকে বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি। স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক

বাঁচতে হলে গাছ লাগাতেই হবে : মামুন মাহমুদ

আপডেট সময় ০১:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫