ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

বন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  নারিকেল, তাল, লেবু, নিম, বেল, জাম, কাঠাল, আম চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

২ জুলাই বুধবার বেলা সাড়ে ১২ টায় বন্দর উপজেলা মিলনায়তনে বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বন্দর উপজেলা কৃষি অফিসার তাছলিমা আক্তার।

স্বাগত বক্তব্যে কৃষি অফিসার বলেন, শুধু গাছ লাগালে চলবে না এর বিকাশ ঘটাতে গাছের পরিচর্যা করতে হবে, একটা সময় আসবে গাছ লাগানোর আমরা সময়ও পাবো না। সবুজে ঘেরা গাছে ভরে যাবে দেশ।গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। গাছ শুধু প্রকৃতির শোভা বর্ধনেই নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, পক্ষান্তরে গাছ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে। বন্দর কৃষি অফিস থেকে এবার ২৪-২৫ অর্থ বছরে নারকেলের চারা ১৮০০, তালের চারা ২০০, নিম চারা ২৫০০, জাম চারা ২৫০০, কাঁঠাল চারা ২৫০০, বেল চারা ২৫০০, আম চারা ৫০০, লেবু চারা ৯০০ টি বিতরণ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী। বন্দর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যাক্তি ও সাংবাদিক বৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা বিতরণ

আপডেট সময় ০৯:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫