ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির Logo ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম Logo নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম Logo নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির Logo নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের চলমান বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ সভা

মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের চলমান বিভিন্ন ঘটনার বিষয়ে শিক্ষক, রাজনীতিবিদ ও সাংবাদিকদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ‎‎বুধবার (২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

‎‎এসময় জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা লক্ষ্য করেছি সম্মানিত শিক্ষক যারা আছেন, তাদের মধ্যে একটা দলাদলি এবং ভেদাভেদ রয়েছে। শিক্ষকরা আমাদের আগামী প্রজন্মকে দাঁড় করাবে, তাদের মধ্যে আমরা কোনো বিভাজন চাইনা। আমরা চাই সঠিক সমাধান করে মর্গ্যান স্কুলের ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে।

‎‎ডিসি আরও বলেন, আমরা আজ যে সিদ্ধান্ত নিচ্ছি তা যদি আপনারা না মেনে নেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করার পরই আপনি শিক্ষক পরিচয় পেয়েছেন সুতরাং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন না। এ বিষয়ে আমাদের একটা মনিটরিং কমিটি গঠন করা হবে।

‎‎শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তারা ঠিকমতো উপস্থিত হয়না, তাই তাদের জন্য একটি ডিভাইস লাগিয়ে দেয়া হবে। এছাড়াও সকল মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিএক্টিভ করতে হবে বলে এসময় সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

‎এসময় বিশেষ এসভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য  মাওলানা মইনুউদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর  মাওলানা আবদুুল জব্বার, আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সহ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ এর শিক্ষকবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির

মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের চলমান বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ সভা

আপডেট সময় ০৯:০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫