ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শাসনগাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৬ নং শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলের জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট ও গাছের চারা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, মানবিক মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে তাদের পিছিয়ে রাখার সুযোগ নেই। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসকের এই মানবিক কার্যক্রমে উপস্থিত হয়ে স্কুল সু, ক্রীড়া সামগ্রী, চকলেট ও গাছের চারা বিতরণের সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকলেই জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগমসহ স্কুলের শিক্ষকমন্ডলী ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিসিক শিল্পনগরী সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা আশেপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানার সন্তান। সুবিধাবঞ্চিত এ সকল শিশুদের কারো স্কুল সু নেই – এ তথ্য জানতে পেরে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সকল ছাত্র-ছাত্রীদের স্কুল সু কিনে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শাসনগাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট সময় ১০:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫