ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

র‌্যাবের পোশাকে রূপগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর মালামালসহ নগদ টাকা লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জর মুড়াপাড়া বাজারের জুয়েলারী ব্যবসায়ী সৈকত বিশ্বাসের নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে ঢাকার তাঁতীবাজার থেকে লেগুনা করে বাড়ি ফিরে আসার পথে যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন সৈকত বিশ্বাস।

ব্যবসায়ী সৈকত বিশ্বাস জানান, শনিবার ২৬ জুলাই রাতে ব্যবসায়ীক কাজের জন্য ঢাকার তাঁতী বাজার যান তিনি।

সেখানে পুরনো স্বর্ণ বিক্রি, ক্রয়কৃত ও হলমার্ক করা স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসে র‌্যাবের পোশাক পরিহিত ৭/৮জন লোক তাদের বহনকারী লেগুনা গাড়ির গতিরোধ করে।

পরে তাকে মারধর করে জোরপূর্বক লেগুনা থেকে নামিয়ে দুর্বৃত্তদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তার কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ ১লাখ ৭হাজার টাকা, ১ জোড়া রুপার পায়েল, স্বর্ণের দুইটি চেইন ও সাত ভরি স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়।

পরে মতিঝিল দিলকুশা এলাকায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্বজনরা যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে উদ্ধার করে।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) খালেদ হাসান বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, র‌্যাবের পোশাক পরিহিত লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের পোশাকে রূপগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর মালামালসহ নগদ টাকা লুট

আপডেট সময় ০২:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫