ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রসমালাই

ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে রসমালাই। আমরা ছোটবড় সবাই রসমালাই পছন্দ করি। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন রসমালাই। চলুন জেনে নেওয়া যাক রসমালাই তৈরি করার রেসিপি-

উপকরণ
দুধ দুই লিটার, ভিনেগার দুই টেবিল চামচ, দেড় কাপ বা স্বাদমতো চিনি, এলাচ গুঁড়া, মালাই তৈরির উপকরণ, এক লিটার দুধ, আধা কাপ চিনি, দুই টেবিল চামচ কাজু, পেস্তা ও কাঠবাদাম, আধা চা-চামচ এলাচের গুঁড়া।

সিরা তৈরির উপকরণ
সাত কাপ পানি, আধা কাপ চিনি, এলাচের গুঁড়া।

প্রস্তুত প্রণালি
প্রথমে দুধ চুলায় দিয়ে জ্বাল দিয়ে নিতে হবে। দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে ভিনেগার দিয়ে কিছুক্ষণ নাড়ুন। দুধ ফেটে গেলে একটি পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিন। এবার পানিতে ধুয়ে এক ঘণ্টার জন্য ঝুলিয়ে দিন। পানি শুকিয়ে ছানা একদম ঝরঝরে হয়ে গেলে কাপড় থেকে বের করে এলাচের গুঁড়া দিয়ে ভালো করে ময়ান (মথে) করে নিন।

ময়ান নরম হয়ে গেলে ছানার মণ্ড থেকে ছোট ছোট বলের আকার বানিয়ে নিন। এবার চিনির শিরা তৈরি করতে হাঁড়িতে পানি, চিনি, এলাচের গুঁড়া দিয়ে জ্বাল দিন। মিশ্রণটি ফুটে ঘন হয়ে এলে ফুটন্ত শিরার মধ্যে ছানার বলগুলো হাত দিয়ে চ্যাপ্টা করে দিয়ে দিন। চুলার জ্বাল বাড়িয়ে ঢেকে দিন। বলগুলো ফুলে উঠলে চুলা বন্ধ করে দিন। এরপর মালাই তৈরির জন্য চুলায় দুধ ফুটিয়ে নিন। ঘন হয়ে এলে চিনি দিয়ে
কিছুক্ষণ নাড়তে থাকুন। চিনি গলে এলে রসে ভেজানো ছানাগুলো দিয়ে দিন। এবার এলাচের গুঁড়ো ছিটিয়ে দিন। মাখা মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে কাজু, পেস্তা, কাঠবাদাম কুচি ছিটিয়ে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করুন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

রসমালাই

আপডেট সময় ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪