ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সিএনজি অটোরিকশাচালক আবুল বাশার (৪৫)। তিনি নারায়ণগঞ্জের মদনপুরের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। কড়ইতলা তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের মধ্যে আনুমানিক একজন ৫০ বছর বয়সী নারী এবং ৪৫ বছর বয়সী নারী রয়েছেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফ উদ্দিন জানান, এ ঘটনায় চারজনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, আমরা সরকারি হাসপাতালে গিয়ে আহত পাঁচজনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে দুজন মারা গেছেন। দুজনকে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪

আপডেট সময় ১০:৫৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫