ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

ভারত সফরে কবে যাচ্ছেন মেসিরা, জানাল আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘোষণা করেছে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যাচ্ছে ভারতে। নভেম্বর মাসে কেরালায় একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

শনিবার ভোরে (বাংলাদেশ সময়) এক প্রেস বিজ্ঞপ্তিতে এএফএ এই খবর জানায়। তবে এখনো নিশ্চিত করা হয়নি কার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এএফএ এক বিবৃতিতে জানায়, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে আর্জেন্টিনা ২০২৫ সালের বাকি সময়ে আরও দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অনুষ্ঠিত হবে ৬-১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে (শহর ও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত নয়)। দ্বিতীয়টি হবে ১০-১৮ নভেম্বর, একটি ম্যাচ লুয়ান্ডা (অ্যাঙ্গোলা) এবং আরেকটি কেরালা (ভারত) — প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।’

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানও বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মে মাসে আর্জেন্টিনার ভারতে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার সব বাধা কেটে গেছে। ফলে তিন মাসের মধ্যেই ভারত সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা শেষবার ভারত সফর করেছিল ২০১১ সালে। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে তারা খেলেছিল ভেনেজুয়েলার বিপক্ষে।

জাতীয় দলের সফরের পাশাপাশি লিওনেল মেসি ডিসেম্বর মাসে ব্যক্তিগতভাবেও ভারতে যাবেন। তিনি তিন দিনের ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া’ করবেন। সেই সফরে মেসি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি ভ্রমণ করবেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

ভারত সফরে কবে যাচ্ছেন মেসিরা, জানাল আর্জেন্টিনা

আপডেট সময় ০১:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫