ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

নাসিক ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক কর্মীদের দাবী সুবিধাবাদী নেতৃত্ব বর্জন করে তৃনমুল নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে যারা ছিলেন তাহারা বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার দ্বারা অনেকেই মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের দলীয় দিক নির্দেশনা এবং কর্মসূচি পালন করতে তৃনমুল কর্মী সর্বদাই রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এই কর্মসূচী পালন করতে গিয়ে আওয়ামী লীগের দলীয় লোকদের প্রতিহিংসার শিকার হয়ে বিএনপির অনেকেই পরিবার পরিজন ছেড়ে জীবন বাঁচানোর জন্য গৃহ ত্যাগ করে অমানবিক জীবন কাটিয়েছেন। কিন্তু বিএনপির অনেকে আবার দলীয় নির্দেশনা পালন না করে ভোল পাল্টে নিজস্বার্থে আওয়ামী দলীয় নেতা কর্মীদের সাথে রাতের আঁধারে ও প্রকাশ্যে সু সম্পর্ক রেখে বুক ফুলিয়ে সর্বত্র চলাফেরা করেছেন এমনটাও দেখা গেছে। এ সকল সুবিধাবাদী ভোল পাল্টানো বিএনপির কতিপয় লোকজন বর্তমানে বিএনপির বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করে নিজেদের দলীয় অবস্থান মজবুত করতে মাড়িয়া হয়ে উঠে পড়ে লেগেছেন। অনেকে আবার জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সাথে সক্ষতা তৈরি করে পদ পদবী পেতে দৌড় ঝাপ চালিয়ে যাচ্ছেন বলেও ত্যাগী কর্মীদের অভিযোগ রয়েছে। সম্প্রতি নাসিক ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে স্থান পেতে সুবিধাভোগী আজিজুল হক ভূইয়া টিল্টু(৪৮) পদ পদবী পেতে দৌড় ঝাপ করে চলছেন বলে স্হানীয় কর্মীদের অভিযোগ উঠে এসেছে।

নাসিক ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন তৃনমুল কর্মী আক্ষেপ করে বলেন, দীর্ঘ বছর আগে মাসুদ রানাকে সভাপতি করে নাসিক ১১ নং ওয়ার্ড এর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। এর পর আর কোন নতুন করে কমিটি গঠন করা হয়নি। সেই কমিটিতে যাহারা ছিলো তাদের মধ্যে অনেকেই দলীয় কর্মসূচি পালনে সাহসীকতার সাথে যথেষ্ট ভূমিকা পালন করেছেন আবার অনেকে আওয়ামী লীগের সাথে সু সম্পর্ক রেখে চলাচল করেছেন। বর্তমানে এই সময়ে নাসিক ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের প্রস্ততি চলছে বলে জানা যায় । এ লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা’র নিকট তৃনমুল কর্মীরা গণমাধ্যমের মধ্য দিয়ে দাবী রাখেন, কমিটিতে যেনো কোন মুখোশধারী সুবিধাবাদীরা স্থান না পায়। যারা এতদিন রাজপথে লড়াই সংগ্রাম করে মৃত্যু ভয়কে উপেক্ষা করে দলীয় নেতাদের কর্মসূচি পালনে ভূমিকা রেখেছেন তাদের যেনো মূল্যায়ন করা হয়।

তৃনমুল কর্মীরা আক্ষেপ ও অভিযোগের সুরে আরো বলেন, ইদানীং তল্লা এলাকার একজন প্রভাবশালী বিএনপি নেতার সহযোগিতায় সুবিধাবাদী ছদ্মবেশী আজিজুল হক ভূইয়া টিল্টু নামের একজন ব্যক্তিকে আমরা বিএনপির বিভিন্ন দলীয় কর্মসূচির প্রথম সারিতে দেখতে পাই। কিন্তু এই টিল্টু আওয়ামী লীগের সময়ে বিএনপির দলীয় কোন কর্মসূচি পালনে আমরা তাহাকে তেমন কোন ভূমিকা পালন করতে দেখিনি বরং আওয়ামী লীগের লোকজনের সাথে গোপন সম্পর্ক বজায় রেখে আমাদের কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করেছে বলে আমরা জানি। অথচ সেই টিল্টু এ সময়ে নিজের রুপ পাল্টিয়ে এখন নিজেকে ত্যাগী হিসেবে সকলের নিকট উপস্থাপন করার ব্যর্থ চেষ্টা করে চলছে। আমরা চাই এ রকম লেবেশধারী লোকজন যেনো কোন প্রকারে কমিটিতে প্রবেশ করতে না পারে। তাদের মতো লোক সুবিধা পেলে প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হবে বলে আমাদের মতামত।তাই টিল্টু’র বিষয়ে সবকিছু যাচাই বাঁচাই করে যেনো জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

নাসিক ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক কর্মীদের দাবী সুবিধাবাদী নেতৃত্ব বর্জন করে তৃনমুল নেতৃত্বের

আপডেট সময় ০২:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫