ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

গজারিয়ায় অবৈধ চুনা কারখানায় তিতাসের উচ্ছেদ অভিযান

গজারিয়া (মুন্সীগঞ্জ ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত চুনা কারখানার বিরুদ্ধে তিতাস কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সেভেটর দিয়ে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেন।
মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আনারপুরা ও বাউসিয়া মানাবে পার্কের বিপরীত পাশে অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেট হিসেবে দায়িত্বে পালন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী মিল্টন রায় ।
অভিযান বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। তিতাস গ্যাস সোনারগাঁ অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে আনারপুরা ও বাউসিয়া অবস্থিত ২ টি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্কেভেটর দিয়ে কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং সবগুলো চুল্লি ধ্বংস করা হয়। এর আগেও একাধিক বার এই কারখানাটি গুঁড়িয়ে দেয়া হয়েছিলো। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস টিম তিতাস কর্তৃপক্ষকে সার্বিক সাহায্য সহযোগিতা করেন ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

গজারিয়ায় অবৈধ চুনা কারখানায় তিতাসের উচ্ছেদ অভিযান

আপডেট সময় ১১:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫