ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

অবৈধ ভাবে গ্যাস সংযোগকারী দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সংযোগ বিচ্ছিন্ন জরুরি

নিজস্ব প্রতিনিধি- সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮ নং ওয়ার্ড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও বর্ধিত চুলার সংযোগ দিয়ে কতিপয় অসাধু তিতাসগ্যাস কতৃপক্ষের ছত্রছায়ায় এবং এদের সহযোগিতায় গ্যাস ঠিকাদার, পাইপফিটার ও স্হানীয় প্রভাবশালী ব্যক্তিরা সংঘবদ্ধভাবে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা মাসোহারা উত্তোলন করে সরকারি খাতে জমা না দিয়ে নিজেদের পকেট ভারি করছেন বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানাযায়, পাঠানটুলী, নতুন আইলপাড়া,এনায়েতনগর, দক্ষিণ এনায়েত নগর, শান্তি নগর, চৌধুরী বাড়ী, তাঁতখানা ,রসুলবাগসহ বেশ কিছু এলাকাজুড়ে বিগত আওয়ামী লীগের সময়ে আবাসিক গ্যাস সংযোগ ও বর্ধিত চুলার সংখ্যা বৃদ্ধি বন্ধ থাকায় সেই সময় থেকেই তিতাস গ্যাস অফিসের অসাধু কর্মকর্তাদের সহায়তায় গ্যাস অফিসের দূর্নীতিবাজ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন দক্ষ পাইপফিটারদের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার বিভিন্ন স্হানে অবৈধ সংযোগ সংখ্যা দিনে দিনে আরো বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে কায়েমপুর,তল্লা, হাজীগঞ্জ, শিবু মার্কেট, ইসদাইর, গাবতলি টাগারপাড়,পঞ্চবটী, অক্টো অফিসসহ শহরজুড়ে বিভিন্ন আবাসিক ভবনগুলোতে। কিন্তু আওয়ামী সরকারের পট পরিবর্তন হলেও বর্তমান সময়ে আবারও অবৈধ সংযোগ চলমান রয়েছে বলে অনেকেই জানান।

এই অবৈধ সংযোগ থেকে অপরাধী চক্রটি প্রতিমাসে মোটা অংকের টাকা মাসিক মাসোহারা উত্তোলন করে ভাগাভাগি করে নিয়ে থাকে। এসব অবৈধ সংযোগের বিষয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা তিতাস কতৃপক্ষের তেমন কোন জোড়ালো পদক্ষেপ চোখে পড়েনি। তিতাস কতৃপক্ষ মাঝে মধ্যে বকেয়া গ্যাস বিল এর কারনে সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করলেও অবৈধ সংযোগ নিয়ে সুনির্দিষ্ট কোন ভূমিকা পালন করছে না বলে অনেকেই অভিযোগ তুলে ধরেন।

অবৈধ এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জরুরি ও দূর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে জোড়ালো আইনী পদক্ষেপ গ্রহণ করতে সমাজের সচেতন মহল সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

অবৈধ ভাবে গ্যাস সংযোগকারী দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সংযোগ বিচ্ছিন্ন জরুরি

আপডেট সময় ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫