ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি থাকে না, তবে মাঠের ক্রিকেটে সেই উত্তেজনার ছিটেফোঁটাও দেখা যায় না। গেল কয়েক বছরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াইয়ের ফলাফলটাও যেন ঘুরেফিরে একই। সেই একপেশে লড়াই। এবারের এশিয়া কাপের আগেও দুই দলের মহারণ ঘিরে কম উত্তাপ ছড়ায়নি। সম্প্রতি দেশ দুটির মধ্যকার সংঘাত যেন আরও রসদ জুগিয়েছিল। তবে মাঠের লড়াইয়ে পাকিস্তানকে আরও একবার হতাশ করল ভারত।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ-কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতার দিনে শেষ দিকে দারুণ এক ক্যামিও খেলেন শাহিন আফ্রিদি। তার ইনিংসে ভর করে ১২৭ রানের গড়পড়তা পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে সূর্য, অভিষেক ও তিলকের ব্যাটে ভর করে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। সেই সঙ্গে টানা দুই জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রাখল সূর্যকুমার যাদবের দল।

১২৮ রানের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন শুভমান গিল। তবে বেশিদূর এগোতে পারলেন না। সাইম আইয়ুবের টানা দুই বলে চার মারার স্টাম্পড হয়ে সাজঘরে ফিরতে হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত

আপডেট সময় ১১:০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫