ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টারঃ যুব নারীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে এক সপ্তাহের বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠণ মানব কল্যাণ পরিষদ। ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেন সফল নারী উদ্যোক্তা ও জাতীয় নাগরিক পার্টির সদস্য লুবনা রহমান।
সফল ও শ্রেষ্ট সংগঠক মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক আহ্বায়ক ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান। প্রশিক্ষক হিসেবে সাবলিল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেকাপ আর্টিষ্ট উম্মে রোমান ডেইজী ও মেকাপ আর্টিষ্ট তানিয়া আক্তার। মানবিক ও সেবা মূলক কাজের অংশ হিসেবে যুব শক্তিকে গড়ে তোলার লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সে উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন মানব কল্যাণ পরিষদ একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে তরুণ সমাজসহ সকল মানুষের আস্থা ও বিশ^াস অর্জন করেছে। আজকের প্রশিক্ষিত শিক্ষার্থীরাই প্রশিক্ষণ গ্রহন করে একেক জন দক্ষ কারিগর হিসেবে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে এবং ২৪ জুলাই এর চেতনায় দেশ ও জাতী গঠনে সামাজিক কাজে সোচ্চার থাকবে। আর সামাজিক ও ভালো ভালো কাজ করতে গেলে কিছু বাধা বিপত্তি থাকবেই, তাই বলে থেমে থাকা যাবে না। আর সমাজে অপপ্রচার একটি সামাজিক ব্যাধি হিসেবে রুখে দিতে হবে। সততার সহিত আদর্শের সাথে মোকাবেলা করে সামনের দিকে মানবিক গুনাবলি নিয়ে এগিয়ে যেতে হবে।
বিনামূল্যের এই বিউটিফিকেশন কোর্সে আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ইলমা মিতু, ইসমাইল হোসেন রাফি, প্রশিক্ষনার্থী রেশমি আক্তার উর্মি, মৌসুমী জাহান নুপুর, হাজেরা আক্তার, রেশমা, লিজা, সম্পা সরকার, সামিরা ইসলাম, সালমা ইসলাম, বিউটি আক্তার, উম্মে সুফিয়া হ্যাপি, মোসাঃ সুমাইয়া, হুমায়রা আক্তার, আলো আক্তার, জোবাইদা খাতুন, সোহানা আক্তার, জোনাকী, খালেদা ভানু রুনা, লামিয়া চৌধুরী সোহানা, আছমাউল হুসনা, আমিনা আক্তার ববি, জান্নাত আরা মুনমুন প্রমুখ। পরিশেষে বিগত সময়ের বিভিন্ন প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। এছাড়াও ক্লাসের সকল শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ কলম উপহার দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ

আপডেট সময় ০১:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫