ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার Logo জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর Logo ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে Logo ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় Logo ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন পূজা উদযাপনে অংশগ্রহণকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের দেবযানী কর, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শাহা জাহান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত শরীফুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর শাখার সাধারণ সম্পাদক সুশীল দাস, ফতুল্লা শাখার সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস ও সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি শিশির বোস অমল প্রমূখ।

এছাড়াও সভায় সদর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে প্রধান, জনপ্রতিনিধি, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার

সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় ০২:০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫