ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রুদ্রবার্তা সংবাদ প্রকাশের পর: রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে এসিআই কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জ,নারায়ণগঞ্জঃ বিভিন্ন পত্রিকায় নিউজের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মঙ্গলখালি এলাকায় অবস্থিত এসিআই সল্ট লবন কোম্পানির
নামের একটি অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ভ্রাম্যমান আদালত কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, এসিআই সল্ট লবন কোম্পানির কারখানাটি পানি উন্নয়ন বোর্ডের ও শীতলক্ষা নদীর জমি দখল করে রেখেছেন । এছাড়া পরিবেশ হুমকির মুখে পড়েছে। ইটিভি প্ল্যান থাকলেও তা না ব্যবহার করে সরাসরি বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। কারখানার দূষিত বর্জ্য উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে পিকআপে করে ফেলানো হচ্ছে। এতে করে বিভিন্ন গাছপালা মরে যাচ্ছে। স্বাস্থ্যঝুঁকিসহ নানা অভিযোগ এনে দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়। আর তারই পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে এসিআই সল্ট লবণ কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযান কালে দেখা যায়, পরিবেশ ছাড়পত্রসহ অন্যান্য কাগজপত্র অনুমোদন থাকলেও প্রায় ১১ বছর ধরে তা নবায়ন করেননি কোম্পানির কর্তৃপক্ষ। এছাড়া কারখানার বর্জ্য অব্যবস্থাপনার অভিযোগ প্রমাণিত হয়। তাৎক্ষণিকভাবে বর্জ্য অব্যবস্থাপনার দায়ে কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। এছাড়া অন্যান্য অভিযোগগুলো কাগজপত্র পর্যালোচনা করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিটু বড়ুয়াসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এসিআই সল্ট লবন কোম্পানির ব্যবস্থাপক
নিয়ামুল বারী বলেন, আমরা কারখানার সকল কার্যক্রম নিয়ম-নীতি মেনে পরিচালনা করছি। পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে সকল প্রকার অনুমোদন নেওয়া আছে এবং নিয়ম অনুযায়ী সরকারকে রাজস্ব দেওয়া হচ্ছে। অন্যান্য কারখানা থেকে আমাদের কারখানা বর্জ্য ব্যবস্থাপনা অনেক ভালো। এছাড়া এ কারখানার লবণ প্রক্রিয়াজাতকরণ অত্যাধুনিক প্রক্রিয়ায় করা হয়ে থাকে। যা সারা দেশের মানুষের চাহিদা পূরণ করে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রুদ্রবার্তা সংবাদ প্রকাশের পর: রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে এসিআই কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১১:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫