ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

নজর কাড়লেন সোনাল

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে জান্নাত সিনেমায় অভিনয় দিয়েই রাতারাতি পরিচিতি পেয়েছেন সোনাল চৌহান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই অভিনেত্রী। প্রতিনিয়ত খোলামেলা ছবি দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন নায়িকা।

এদিকে প্রথমবারের মতো বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছেন সোনাল। প্যান ইন্ডিয়ান এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ১৫ নভেম্বর। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সোনাল বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো সবার নজর কেড়েছে। ছবির কমেন্ট বক্সে বাংলাদেশের শাকিব ভক্তরা নায়িকার প্রশংসা করছেন। তারা লিখেছেন বাংলাদেশ থেকে ভালোবাসা।

সোনাল চৌহানের এই পোস্টজুড়ে বাংলাদেশি নেটিজেনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে ‘দরদ’ মুক্তি উপলক্ষে প্রচারণা শুরু করেছেন ছবির নির্মাতা অনন্য মামুন। সাইকো থ্রিলার গল্পের এই সিনেমায় রোমান্সে জমে উঠবে শাকিব-সোনালের রসায়ন।

সিনেমায় শাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সোনাল। সানাল চৌহান বলিউডের সঙ্গে সঙ্গে তামিল ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন। তাকে সবশেষ হিন্দি ‘দ্য পাওয়ার’ সিনেমায় দেখা গিয়েছিল।

এদিকে শাকিব খান বর্তমানে মুম্বাইয়ে আছেন। সেখানে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।

জানা গেছে, সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হবে ভারতে। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন ইধিকা পাল। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

নজর কাড়লেন সোনাল

আপডেট সময় ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪