ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনা গত তিন নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি : মুহাম্মাদ গিয়াস উদ্দিন

স্টাফ রির্পোটার : নারায়নগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শেখ হাসিনা গত তিন নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য। অন্তর্বতীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। যত ষড়যন্ত্র করুক নির্বাচনকে ব্যাহত করতে। মানুষ সচেতন আছে আমরা এই ষড়যন্ত্রের মোকাবিলা করবো। নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২১ সেপ্টেম্বর) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৪টি ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণামূলক পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমি দুঃসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে ছিলাম। আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই যেন বিএনপি জয়লাভ করে সেটা আমাকে দেখতে হবে। আপনারা ধানের শীষে ভোট চাইবেন। প্রার্থী কে দেখার প্রয়োজন নেই। যেই মনোনয়ন পাক, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন। এই এলাকায় অনেক মুরুব্বি ছিলেন যারা আজ দুনিয়ায় নেই। তারা আমাকে এত স্নেহ করতো। আজ তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করার নেই। আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

জিয়াউর রহমান এ দল গড়েছিলেন। পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এ দলকে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ করে। বর্তমানে তাদের সুযোগ্য সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। এই এলাকার মানুষের বিএনপি সৃষ্টির পর থেকেই তাদের দরদ। আপনারা ধানের শীষের জন্য ভোট দিয়েছেন এবং ভোট চেয়েছেন। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারপরে জনাব তারেক রহমান।
তিনি আরো বলেন, তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বিদেশে থেকেও আমাদের পথ দেখিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে। যাদের দাম্ভিকতা ছিল তারা সবাই পালিয়েছে। এখন বাংলাদেশের মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে। এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখ হাসিনা গত তিন নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি : মুহাম্মাদ গিয়াস উদ্দিন

আপডেট সময় ১১:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫