ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জনগণের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছি : উপ পরিচালক শামিম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস জেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত। এখানে জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামীন অঞ্চল থেকে পাসপোর্ট করতে প্রতিদিন শতশত নারী-পুরুষ আসেন। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সুন্দর মনোরম পরিবেশে, নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে শৃঙ্খলাবদ্ধ হয়ে নিয়ম কানুন আইন অনুযায়ী পাসপোর্ট করা হচ্ছে।

সোমবার ২২ সেপ্টেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাসপোর্ট অফিসটি সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন,দক্ষ আনসার, প্রশাসনিক কাঠামো এবং অভিজ্ঞ জনবল দ্বারা পরিচালিত হচ্ছে। পাসপোর্ট অফিসটি আগুন জ্বালিয়ে দেওয়ার পর দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকে সকল কার্যক্রম। চালু হওয়ার পর সেবার মান নিয়ম- কানুন এর আওতায় আনতে অনলস পরিশ্রম করে সু- শৃঙ্খলতার আওতায় আনতে সক্ষম হয়েছে পরিচালক প্রশাসন কর্তৃপক্ষ।

সৈকত আলী নামে এক সেবা গ্রহীতা বলেন, আমি অল্প সময়ের মধ্যে লাইন ধরে নিয়ম কানুন মেনে পাসপোর্ট আবেদন সহজে জমা প্রদান ও ছবি তুলে খুব দ্রুত চলে আসলাম। এখানে কোন প্রকার হয়রানির শিকার হতে হয় নাই। প্রথমে গেইট চেক আউট, পরবর্তী ফাইল চেক করে সত্যায়ন করে, এন আই ডি কার্ডের ভেরিফাই কপি যাচাই, রোহিঙ্গা ফিঙ্গার, সব শেষে ছবি তুলে রিসিট প্রদান করা হচ্ছে। নিয়ম মেনে এমন সুন্দর সেবা সত্যি খুব ভালো লেগেছে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হেলাল বলেন, আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা নিয়ম শৃঙ্খলার আওতায় আনার জন্য চেষ্টা করছি।আমি উপরে ও নিচে নিজ হাতে ফাইল চেক করে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই সুন্দর পরিবেশে হয়রানি ও দালালমুক্ত পাসপোর্ট করতে সক্ষম হবে গ্রাহকরা।

উপ- পরিচালক শামীম আহমেদ বলেন,আমি যোগদানের পর থেকে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি মানুষকে সেবা দিতে। নিয়ম কানুন, সিসি ক্যামেরা,আনসার ও দক্ষ জনবল দ্বারা মনোরম পরিবেশ তৈরি করে সেবা প্রদানে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমি জনগণের সেবায় সার্বক্ষনিক নিয়োজিত রয়েছি। কেউ পাসপোর্ট করতে এসে কোন প্রকার হয়রানির শিকার যেন না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখছি। সেবার মান আরও উন্নত ও দ্রুত করার যথেষ্ট চেষ্টা চলছে। ইতিমধ্যে পাসপোর্ট অফিসে রোহিঙ্গা গ্রেফতার, মোবাইল টিমের মাধ্যমে দালালদের জরিমানা ও সাজা নিশ্চিত করা হয়েছে। আমরা নতুনত্ব সেবার মাধ্যমে গ্রাহকের হয়রানিও দালাল মুক্ত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

জনগণের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছি : উপ পরিচালক শামিম

আপডেট সময় ০৭:০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫