ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে ৫ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁয়ে আদালত থেকে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। গতকাল বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর মাদ্রাসা ও ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—আলআমিন, দেলোয়ার, আয়নুল হক, বজলু ও রতন। তারা আদালত থেকে হাজিরা দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন।

অভিযোগ রয়েছে, কুখ্যাত ডাকাত সর্দার ও স্থানীয় সাবেক ইউপি সদস্য (মেম্বার) মনির হোসেন এবং তার সহযোগী সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে প্রায় ১০–১২ জনের সংঘবদ্ধ দল তিন দিক থেকে ঘিরে তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে পাঁচজনই গুরুতর জখম হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, মনির মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসনের নীরব ভূমিকার কারণে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে সে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান খান বলেন, “জখম হওয়া ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি তাদের থানায় এসে অভিযোগ দেয়ার জন্যও বলা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে ৫ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় ১১:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫