বন্দরে মাসুদুজ্জামান মাসুদ (মডেল মাসুদ)’কে কয়েকদিন আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য পদ প্রদান করেছেন। এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ মহানগর বন্দরের ১৯ নং ওয়ার্ডে মাসুদুজ্জামান মাসুদ (মডেল মাসুদ)’র পক্ষ থেকে আক্তার, মাসুদ, শাহআলম, রয়েল, রফিকুল, শুক্কুর, দয়াল, রমজান, আবু সাঈদ ও আনোয়ার জাতীয় মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের তারেক রহমানের ৩১ দফা লিফলেট ও মিষ্টি বিতরণ করা হয়।
এসময় ১৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আনার) বলেন, আজ আমরা ১৯ নং ওয়ার্ডবাসী অত্যন্ত আনন্দিত। শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান কেন্দ্র, সন্ত্রাস মুক্ত, নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি থেকে মাসুদ ভাইকে নোমিনেশন দিবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য মাসুদ ভাইয়ের মতো একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী মানুষ প্রয়োজন।
এতে আরো উপস্থিত ছিলেন, আব্দুল রহিম, মো. শাহজাহান, মো. আক্তার হোসেন, শরিফ মিয়া, পিয়ার মোহাম্মদ প্রমুখ।
ঢাকা
,
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাসুদ’র পক্ষ থেকে লিফলেট ও মিষ্টি বিতরণে নাসিক ১৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ১১:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- 107
জনপ্রিয় সংবাদ










