ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শিল্পপতি বাবুলের উদ্যোগে চলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

বন্দরে বরাবরের মতই অব্যাহত আছে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

প্রতি সপ্তাহের শুক্রবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পরেশ সাধুর আশ্রমে আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয় স্থানীয় জনসাধারণের মাঝে।

১৪ নভেম্বর শুক্রবারও এর ব্যাতিক্রম হয়নি। দিনব্যাপী এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের আয়োজন করেন আবু জাফর আহমদ বাবুল।

সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন মানুষ চিকিৎসা নিতে আসেন। অল্টারনেটিভ মেডিসিন সোসাইটির চেয়ারম্যান ডা. সঞ্জিত কুমার দাস অত্যন্ত আন্তরিকতার সাথে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

আয়োজনস্থলে উপস্থিত রোগীদের সাধারণ রোগের চিকিৎসা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং জরুরি ওষুধপত্র সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। এর পাশাপাশি, স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

শিল্পপতি বাবুলের উদ্যোগে চলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট সময় ০৯:৪৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫