ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মাসদাইরে কৃষক দল নেতাকে মারধর, গুলি ছোড়ার অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে নাহেদুর রহমান পারভেজ নামে একজনকে মারধর ও তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে আগ্নেয়াস্ত্র হাতে একজনকে দেখা গেলেও পুলিশের দাবি, গুলির আলামত পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মাইসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত পারভেজ স্থানীয় মো. ফিরোজের ছেলে ও নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পারভেজের সাথে মোবাইল নিয়ে জাহিদ নামে একজনের কথা কটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছিল। এর জেরে শনিবার বিকেলে চার থেকে পাঁচ জন পারভেজকে মারধর ও ছুড়িকাঘাতে আহত করে। এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করা হয়। তবে সে গুলিবিদ্ধ হয়নি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত পারভেজ গণমাধ্যমকে বলেন, “বাইট্টা মাসুদ, রিপন, জাহিদ আরও দুই-একজন। তারা গলাচিপা এলাকার বাসিন্দা। ওরা মাদকের সাথে সম্পৃক্ত। আমি জানতাম ওরা গলির ভেতর মাদক কেনাবেচা করে। কিন্তু আমি ওইদিকে তাকিয়ে ছিলাম না, আমি অন্যদিকে তাকিয়ে ছিলাম। এক পর্যায়ে ওরা বলে, ‘চাইয়া আসোস কেন’! এই বইলা আমাকে মারতে আসে আর বুইট্টা মাসুদ গুলি চালায়।”

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার মাঝে চারজন ছুড়ি দিয়ে পারভেজকে আঘাত করছে। যার মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।

এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “গুলি চালানোর কোনো আলামত আমরা পাইনি। আহত পারভেজ গুলিবিদ্ধ হয়নি, একই সাথে প্রত্যক্ষদর্শীরা গুলি চালাতে দেখেনি, এমনকি গুলির শব্দও পায়নি। তবে সিসিটিভি ফুটেজে আগ্নেয়াস্ত্রের মতো কিছু একটা দেখা গেছে।”

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মাসদাইরে কৃষক দল নেতাকে মারধর, গুলি ছোড়ার অভিযোগ

আপডেট সময় ১০:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫