ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মশাল মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার পরিকল্পনা এবং লালদিয়ার চর ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) জেলা ইউনিটের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় শহরে মশাল মিছিল করে সংগঠনটির নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন স্কপ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর কমিটির এস এম আসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি আব্দুল হাই শরীফ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সৈয়দ হোসেন ও জেলা সংগঠক সোলেমান দেওয়ান।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, গতকাল (বৃহস্পতিবার) পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো বন্দর রক্ষার দাবিতে শান্তিপূর্ণ মিছিল পরিচালনা করলেও কাকরাইল মোড়ে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও হামলা চালিয়েছে। তারা বলেন, বর্তমান সরকারও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ ও আন্দোলন দমন করছে।

সমাবেশে নেতৃবৃন্দ চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা পরিকল্পনা এবং লালদিয়ার চর ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তি অবিলম্বে বাতিল করার দাবি জানান। এছাড়াও, ঢাকায় মিছিলে হামলাকারী পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মশাল মিছিল ও সমাবেশ

আপডেট সময় ১১:৫০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫