ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য Logo আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু Logo সেই নবজাতককে আপন করে নিলেন আরেক দম্পতি Logo নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে মোসলেউদ্দিন স্বপন’র দোয়া ও সমর্থন কামনা Logo সড়কই যেন অস্থায়ী ডাস্টবিন, দুর্গন্ধ-জনঝুঁকি Logo নারায়ণগঞ্জে হাম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, বেড়েছে টিকার চাহিদা Logo জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক Logo বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। Logo নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ Logo নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা!

পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য

নারায়ণগঞ্জের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা রাফিউর রাব্বির গ্রন্থ ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’–এর পাঠমূল্যায়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সংস্কৃতি সংগঠন ‘ধাবমান’ এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রকাশভাষ্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। তিনি বলেন, বইটি নারায়ণগঞ্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি অঞ্চলের নিজস্বতা থাকে, আর এই বই সেই নিজস্বতাকে তুলে ধরেছে। এতে নানা ঐতিহাসিক দিক প্রতিফলিত হয়েছে এবং নারায়ণগঞ্জের ইতিহাস-ঐতিহ্য লিপিবদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা এই বইয়ের চেয়েও বড়। বইটি সেই দাবিও রাখে এবং এটি নারায়ণগঞ্জবাসীকে গর্বিত করবে। বন্দরনগরী হিসেবে নানা অপরাধ ও সহিংসতার কারণে পরিচিত হলেও নারায়ণগঞ্জের বহুমাত্রিক পরিচয় এই বইয়ে উঠে এসেছে। ইতিহাস অনুসন্ধানের একটি সূচনা গ্রন্থ হিসেবে তিনি বইটিকে উল্লেখ করেন।

লেখক রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জ নিয়ে পূর্বে প্রকাশিত একটি বইয়ে তথ্যগত ভুল থাকায় নতুন করে এই বই লেখার উদ্যোগ নেন তিনি। তিনি বলেন, নারায়ণগঞ্জ নিয়ে আলোচনা থাকলেও ইতিহাসের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, যা বইটিতে প্রতিফলিত হয়েছে।

পাঠমূল্যায়নের বিষয়ে তিনি বলেন, “এই বই খারিজ করার এখতিয়ার কারো নাই। এগুলো আমার মনগড়া নয়। তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে। এটি এনসাইক্লোপিডিয়া না হলেও নারায়ণগঞ্জের নানা বিষয়ে একটি প্রামাণ্য রেফারেন্স হিসেবে কাজ করবে।”

মূল্যায়ন বক্তা হিসেবে চলচ্চিত্র ও নাট্যকার শাহজাহান শামীম বলেন, নারায়ণগঞ্জকে নিয়ে যাদের নেতিবাচক ধারণা রয়েছে, তাদের জন্য বইটি গুরুত্বপূর্ণ। এতে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে ব্যাপক তথ্য রয়েছে, যা নারায়ণগঞ্জের একটি তাত্ত্বিক রূপ তুলে ধরে। তিনি বলেন, ভবিষ্যতে এর পরবর্তী সংস্করণ নারায়ণগঞ্জের ব্র্যান্ডিংয়ে ভূমিকা রাখবে।

শিল্পী ও সংগঠক অমল আকাশ বলেন, বইটি অতীত ও বর্তমানের মধ্যে বোঝাপড়ার একটি প্রয়াস এবং নারায়ণগঞ্জের ইতিহাসের একটি প্রামাণ্য দলিল। তবে এতে আরও অনেক বিষয় যুক্ত করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কবি ও শিল্পী আহমেদ বাবলু বলেন, নারায়ণগঞ্জের সংস্কৃতিতে কাজ করা অনেক ব্যক্তি ও সংগঠনের নাম বইটিতে অনুপস্থিত। কিছু তথ্যের ঘাটতিও রয়েছে। আরও গবেষণা যুক্ত হলে বইটি আরও সমৃদ্ধ হতে পারত।

কবি কাজল কাননের সভাপতিত্বে এবং ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, জেলা সিপিবির সদস্য হাফিজুল ইসলাম, অ্যাডভোকেট প্রদীপ কুমার ঘোষ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, লেখক রহমান সিদ্দিক, মহিলা পরিষদের সভাপতি রীনা আহমেদসহ অন্যান্যরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য

পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য

আপডেট সময় ০২:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬