ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ Logo ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প Logo আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর Logo ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের Logo শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত Logo স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ Logo অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন Logo নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি Logo দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি Logo আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার পরিবারের সদস্য ও অনুসারী ১২ জনের নামের তালিকা পত্রিকায় প্রকাশিত হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও অভিযুক্তদের কেউই নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে উপস্থিত হননি।

গত ১৭ মার্চ জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এবং কার্যবিধিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী আইসিটি কেসের আওতায় তাদের আদালতে উপস্থিত হওয়ার এই নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

শামীম ওসমান ছাড়া এই মামলায় অভিযুক্ত অন্যরা হলেন: শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহম্মেদ টিটু, অয়ন ওসমানের সম্বন্ধি মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, সাংবাদিক রাজু আহম্মেদ, নাসিকের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, মহানগর যুবলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার অভিযোগ গঠনের জন্য ১৯ এপ্রিল শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি

আপডেট সময় ১১:৩৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬