ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের Logo নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও Logo সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ Logo নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান Logo জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার Logo মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম Logo ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন Logo নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ Logo আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম Logo সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ম্য

ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিএনপি নেতা ও ফতুল্লা মডেল থানা পুলিশের মানবিক ও তাৎক্ষণিক পদক্ষেপে নিখোঁজ দুই শিশু তাদের পরিবারের কাছে ফিরে পেয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো— মো. মুরাদ হোসেন জুয়েল (১০), এবং সাব্বির শেখ (৮)।

স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা অরুন জানান, সোমবার রাত ৮টার দিকে তিনি ফতুল্লা রেলস্টেশন এলাকায় জটলা দেখে এগিয়ে যান। সেখানে দুই শিশুকে ঘিরে জনতা তাদের পরিচয় জানার চেষ্টা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি শিশুদের ভিড় থেকে সরিয়ে নিজের হেফাজতে নেন।

পরে তিনি শিশুদের দাপাইদ্রাকপুর এলাকায় তার ট্রান্সপোর্ট এজেন্সির কার্যালয়ে নিয়ে গিয়ে খাবার ও প্রাথমিক যত্নের ব্যবস্থা করেন। বিষয়টি ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুয়েলকে জানালে পুলিশ শিশুদের থানায় নেওয়ার পরামর্শ দেয়।

রাত ১১টার দিকে গোলাম মোস্তফা অরুন তার ছেলে আব্দুল্লাহ আলী সজলকে সঙ্গে নিয়ে শিশুদের থানায় নিয়ে যান। সেখানে ডিউটি অফিসারের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর থানায় শিশুদের ছবি পাঠানো হয়। যাচাই-বাছাই করে জানা যায়, দুই দিন আগে ওই দুই শিশুর নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শিশুদের অভিভাবকরা ফতুল্লা থানায় উপস্থিত হন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিএনপি নেতার উপস্থিতিতে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশুদের নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়ে গোলাম মোস্তফা অরুন বলেন, “একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে মানবিক দায়িত্ব পালন করেছি মাত্র।”

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, স্থানীয় ব্যক্তির সহযোগিতা ও দ্রুত আন্তঃথানা যোগাযোগের মাধ্যমে শিশুদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো গেছে বলে জানান স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের

ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

আপডেট সময় ১২:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬