ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে র‍্যাব-৪ সহায়তা প্রদান করে।

গ্রেফতারকৃতরা হলেন—মো. হালিম ওরফে বোচা হালিম (৫২), মো. শাহিন খাঁ (৪২) ও মো. নয়ন (৩২)।

বুধবার রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালংকারের মধ্যে প্রায় সাড়ে ছয় ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কার্টার উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে হালিম ও শাহিনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার ছায়ানীড় মার্কেট সংলগ্ন নয়ন জুয়েলার্সে অভিযান চালিয়ে ছয় ভরি আট আনা স্বর্ণালংকারসহ নয়নকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারদের দেখানো মতে হুমায়ুন কবিরের বাড়ির পাশের একটি ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ভোররাতে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় হুমায়ুন কবিরের বাসার জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে নগদ প্রায় দুই লাখ টাকা এবং প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

আপডেট সময় ০৩:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬