ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ঈদের সকালে হাটে মিললো তরুণের ঝুলন্ত মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অস্থায়ী পশুর হাট থেকে মো. মিরাজ হোসেন নামে ২৩ বছর বয়সী এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার, এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সকাল সোয়া সাতটার দিকে গোদনাইলের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার ইব্রাহিম টেক্সটাইল মিল সংলগ্ন বালুর মাঠে স্থাপিত পশুর হাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মিরাজ পাশের এলাকার মোক্তার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা হাঁটের জন্য স্থাপিত বাঁশের সঙ্গে মিরাজের ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ভৌমিক।

তার গলায় দড়ির দাগ ছাড়া শরীরের অন্য কোথাও প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে, নিহতের খালাতো বোন জান্নাতুল বলেন, “মিরাজ বিভিন্ন ধরনের কাজ করতেন। বৃহস্পতিবার ভোররাত দুইটার দিকে তিনি বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি।”

তাকে কেউ হত্যার পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে বলে সন্দেহ পরিবারের। নিহতের বোন জান্নাতুল এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ঈদের সকালে হাটে মিললো তরুণের ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ০২:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬