ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আজমেরী ওসমানের সহযোগী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় মো. হানিফ দেওয়ান ওরফে রুবেল (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। স্থানীয়ভাবে তিনি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) ফতুল্লা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকা থেকে হানিফ দেওয়ানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ফতুল্লা থানার এফআইআর নং-২৭ (তারিখ: ১৪ অক্টোবর ২০২৫) এবং জিআর নং-৪৮০ মামলার এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি তিনি। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ১০৯ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃত হানিফ দেওয়ান শাসনগাঁও এলাকার ফরিদ দেওয়ানের ছেলে। এলাকায় তিনি রুবেল নামেও পরিচিত। পুলিশ জানায়, মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ এবং তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, হানিফ দেওয়ান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা অভিযোগ ও অসন্তোষ ছিল বলেও জানা যায়। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাহবুব আলম জানান, “মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী কার্যক্রম বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

আজমেরী ওসমানের সহযোগী গ্রেফতার

আপডেট সময় ০১:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬