প্রীতম সরকার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে চরমুগডোবা একাদশ ৪ গোলে পাতরাইল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছেন।অন্যদিকে পাথরাইল এক গোল দিতে সক্ষম হয় । প্রথম ম্যাচ ও কোয়াটার ফাইনালে বিজয় অর্জন করায় নবীন ও প্রবীনদের মাঝে আনন্দ উল্লাসে মেতে উঠে । ৪গোল করায় স্থানীয়ভাবে নানা প্রশংসা অর্জন করেন, ঐতিহ্যবাহী চরমুগডোবা ভাংগা উপজেলার কাওলিবেড়া ইউনিয়নে অবস্থিত ‘ স্থানীয়ভাবে খেলাধুলা শিক্ষা সাংস্কৃতিক ও বিনোদনের প্রাণ কেন্দ্র এই গ্রাম । বিগত ২০ বছরের মধ্যে চরমুগডোবাকে ক্রিকেট হাডুডু ফুটবল সহ সাংস্কৃতি প্রতিযোগিতায় এ পর্যন্ত কোন দল হারাতে পারিনি । তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্টে চর মুক ডোবা একাদশ ৪ গোলের মাধ্যমে পাতরাইল একাদশকে পরাজিত করে। এই বিজয়ের মাধ্যমে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে যা অত্যন্ত প্রশংসিত।চর মুগ ডোবা তরুণ সংঘ ফুটবল একাডেমির কোচার মহিদুল খান বক্তব্যে বলেন আমরা এই কোয়ার্টার ম্যাচে বিজয় অর্জন করেছি এবং ফাইনাল ম্যাচেও অংশগ্রহণ করতে পারব বলে আশা রাখি। এছাড়া দলের অভিভাবক শ্রেণীর মোতালেব খান এবং কাউসার মিয়া একই সুরে বলেন এলাকায় এইরকম খেলাধুলা ও সাংস্কৃতিক জগতকে প্রাধান্য দিলে যুব সমাজের মাদক মুক্ত হওয়া সম্ভব। জনাব রনি মীর বলেন – আমাদের গ্রামের ঐতিহ্য রক্ষা ও ঐতিহ্যকে ধরে রাখতে আমরা যুব সমাজ সর্বদা বদ্ধপরিকর,। আমাদের সাথে প্রবাসী ভাইয়েরা আছে তাদের ধন্যবাদ জানাই। মহিদুল খান বলেন – আমরা পরপর দুটি ম্যাচে বিজয় অর্জন করেছি আশা করি আগামী টিম বিজয় লাভ করে ফাইনালে বিজয় অর্জন করবো ইনশাল্লাহ ।
ঢাকা
,
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় মিয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬ চরমুগডোবা একাদশ ৪ গোলে বিজয়
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ০২:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- 8










