ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, Logo পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন Logo পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন Logo ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ Logo এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ Logo পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি Logo মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান Logo সোনারগাঁও সাহিত্য কুটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান

মোঃ স্বপন বেপারী-লৌহজং প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি তিন তলা ভবনের নীচতলায় মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।আজ রোববার (৯ আগস্ট) সকালের উপজেলাধীন মালির অংক বাজারে একটি ৩য় তলা ভবনের নিচতলার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় মাত্র এক ঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে ফায়ার সার্ভিস জানায়।এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তনে অল্পের জন্য রক্ষা পেয়েছে একই ভবনে থাকা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, একটি ব্যাংক ও একটি হাসপাতালসহ বেশ কয়েকজন রোগী ও ৩য় তলায় থাকা আবাসিকের লোকজন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,সকাল ৬টা ০৫ মিনিটে লৌহজং ফায়ার স্টেশনে সংবাদ আসে যে,লৌহজং উপজোর মালির অংক বাজারে একটি ৩য় তলা ভবনের নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সংবাদ পাওয়ার পর লৌহজং ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়।অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ভবনের নীচতলায় আমির হোসেন বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আমির হোসেন।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

অগ্নিকাণ্ডের ফলে ভবনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভবনটির নিচতলায় মার্কেট,২য় তলায় ইসলামি জেনারেল হাসপাতাল এবং যমুনা ব্যাংক ছিল। হাসপাতালে ভর্তি থাকা ৪ জন মহিলা সিজারিয়ান রোগী ও তৃতীয় তলায় আবাসিকে বসবাসরত লোকজনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।ফায়ার সার্ভিসের দক্ষ ও দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিচতলার একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়।ফলে হাসপাতাল,ব্যাংক ও আশপাশের বহু দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম আরো জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,,

মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান

আপডেট সময় ১২:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬