ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, Logo পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন Logo পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন Logo ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ Logo এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ Logo পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি Logo মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান Logo সোনারগাঁও সাহিত্য কুটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লিটন মাহমুদ , মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জেলার অপরাধ পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া বন্ধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং জনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধের বিরুদ্ধে আরও সক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট সবাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে মুন্সীগঞ্জে একটি নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,,

মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬