ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ সিটি করপোরেশনের দক্ষিনের দেয়ালের সাথেই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পি এস টি হাউজিং ডেভেলপার প্রাঃ এর মালিম মানিক গং বহুতল ভবন নির্মাণ করছে। এই মানিক বিগত আওয়ামী লীগের শাসনমালে কাউন্সিলর মুন্নার ভুমিদস্যু হিসেবে পরিচিত। নানা মানুষের জায়গা দখল রাজউক বা বর্তমানে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্লানপাশ অনুমোদন ানা নিয়ে জোর করে ভবন নির্মান করে ফ্ল্যাট বিক্রি করতেন। অভিযোগ রয়েছে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জকে ম্যানেজ করে কাজ করছে মানিক গং। গতকাল ৫ নভেম্বর পি এস টি হাউজিং ডেভেলপার কাজ আদালতের নির্দেশে বন্ধ করতে গিয়ে সদর থানা পুলিশের এস আই সনজিব দেখেন সেখানে কাজ চলমান রয়েছে। পরে তিনি আদালতের নির্দেশে কাজ বন্ধ রাখতে বলেন।

এদিকে পি এস টি হাউজিং ডেভেলপার এর কাজ বন্ধ করার জন্য যুগ্ম জেলা জজ ১ম আদালতে নিষেধাজ্ঞা চেয়ে তারেকুর রহমান গং বাদী হয়ে মামলা করেন। যারা মামলা নং ২৫৯/২৫। নির্মান কাজ চালু রাখায় বাদীপক্ষ অত্র অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করেন। সেখানে উল্লেখ করেন ভবন নির্মাণে রাজউকের অনুমোদন পত্র এবং নকশা অনুমোদন নেই। যা পরবর্তিতে মালিককে তার খেসারত দিতে হবে। এজন্য ভুমি মালিক তারেক নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নকশা সহ প্লাপাশ অনুমোদন নিয়ে কাজ করার আহবান জানান। ভুমিদস্যূ আওয়ামী লীগের দোসর মানিক তা না মানায় আদালতে কাজ বন্ধে নিষেধাজ্ঞা চাইলে

আদালত বাদীপক্ষ কর্তৃক আনীত দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২ রুলের ও ১৫১ ধারার মামলা মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১/২ নং বিবাদী যাহাতে রাজউকের অনুমোদন ব্যতিত নালিশা ভূমিতে নির্মান কাজ করতে না পারে কিংবা নালিশা ভুমির কোন পরিমিত ভুমি কোন প্রকার দলিল বলে কাহারও নিকট হস্তান্তর করতে না পারে তৎমর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারিত করা হলো। যুগ্ম জেলা জজ ১ম আদালতের ভারপ্রাপত বিচারক এই আদেশ প্রদান করেন।

এছাড়া ভবন নির্মাণ বন্ধ রাখার জন্য ভুক্তভোগি তারেকুর রহমান গং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগি জানান, এই ঘটনায় নাউকের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব ব্যবস্তা নেয়া হবে বলে জানান।

নারায়ণগঞ্জ সদর থানার এস আই সনজিব জানান, ভবনটিতে কাজ বন্ধ রাখার জন্য আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। দুই পক্ষের কাগজ পত্র যাচাই বাছাই করার জন্য থানায় শনিবারে ডাকা হয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

আপডেট সময় ০৩:১৯:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬