ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে তিন ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সনমান্দি ইউনিয়নের ভাটিরচর গ্রামের আক্কেল আলীর ছেলে রাব্বানী হাসান মুন্না, বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের মনা মিয়ার ছেলে হাবিব ও নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজার এলাকার মনির সরদার।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে দৈলেরবাগ এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

দৈলেরবাগ এলাকায় গত ৫ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০-১২জনের একটি ডাকাত দল মানিক মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

এ সময় সজীব হোসেন মুসা নামের এক ডাকাত গুলিবিদ্ধ হলে তাকে গ্রেপ্তার করে।

এছাড়াও হাসান নামের আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। গ্রেপ্তার গুলিবিদ্ধ সজীব হোসেন মুছাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ডাকাতি প্রস্তুতির গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি।

রিমান্ডের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত রাব্বানী হাসান মুন্না, হাবিব ও মনির সরদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতি প্রস্তুতি মামলায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা ডাকাত দলের সক্রিয় সদস্য।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে তিন ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪