ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা Logo নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত Logo নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

শামীম ওসমান দুইবার বোরকা পরে পালিয়েছেন: রাশেদ খান

শামীম ওসমান দুই দুইবার বোরকা পরে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার কুতুবপুর এলাকায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, শামীম ওসমান দুই দুইবার বোরকা পরে পালিয়েছেন। এরা নারায়ণগঞ্জের ত্রাস ছিল। নারায়ণগঞ্জের বিপ্লবী জনতা এদের লাথি মেরে বিতাড়িত করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে না। এদের আসল দেশ হলো ভারত। কিন্তু সেই ভারতও রক্ষা করতে পারেনি। গণঅভ্যুত্থানের মাধ্যমেই এদের পরাজয় নিশ্চিত হয়েছে। এই গণঅভ্যুত্থান সবার। জুলাই স্পিরিট কারও বাপ দাদার সম্পদ নয়। সুতরাং আওয়ামী লীগের মতো কেউ চেতনার ব্যবসা খুলে বসবেন না।

অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে রাশেদ খান বলেন, আমরা প্রশ্ন করতে চাই, সরকার সাড়ে ৪ মাস কি কি কাজ করেছে। কেন এখনো আওয়ামী লীগের অপরাধী, হাইকমান্ড ও শেখ পরিবারকে গ্রেফতার করা হচ্ছে না। ৩০০ ডামি এমপির বিষয়ে সরকারের অবস্থান কি? কেন এখনো তাদের সম্পদ বাজেয়াপ্ত ও দুদকের মাধ্যমে পাকড়াও করা হচ্ছে না। গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার নির্দেশে যেসব পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, তাদের চাকরিচ্যুত করা এবং গ্রেফতার না করার রহস্য কি।

তিনি বলেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা ৬২৬ জনের তালিকা এখনো প্রকাশ না হওয়া রহস্যজনক। সরকার কি আসলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? আমাদের স্পষ্ট কথা, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে। এখনো পর্যন্ত সর্বত্র আওয়ামী লীগের পুনর্বাসন চলছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

শামীম ওসমান দুইবার বোরকা পরে পালিয়েছেন: রাশেদ খান

আপডেট সময় ০৯:৫১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪