ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা Logo নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত Logo নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এশিয়ান ডুপ্লেক্স টাউন কর্তৃক তিন ফসলি জমিতে বালু ভরাট বন্ধ, কৃষকদের লীজকৃত কৃষি জমি কৃষকদের নামেই পুনর্বহাল রাখা, নিরীহ কৃষকদের নামে রূপগঞ্জ থানায় দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও ভূমিদস্যুদের দালাল হানিফ মোল্লা, কাজল মিয়ারসহ সকল দালাল ও সন্ত্রাসীদের শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শনিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন কৃষক ও এলাকাবাসী।মানববন্ধনে গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণনীসহ সহস্রাধিক লোকজন অংশ নেয়।

মানববন্ধন পূর্বক বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও কৃষক মোস্তফা ভুইয়া। সময় বক্তব্য রাখেন, কৃষক হুমায়ুন ভুইয়া, হাতেম মোল্লা, মোকলেছ ভুইয়া, ইব্রাহীম ভুইয়া, কৃষাণী রুজিনা বেগম, শিক্ষার্থী শিমা আক্তার, তানিয়া, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অন্তর ভুইয়া।

এসময় কৃষক মোস্তফা ভুইয়া বলেন, এশিয়ান ডুপ্লেক্স টাউন আমাদের বাপ-দাদার জমিসহ সরকারি সম্পত্তিতে বালু ভরাট করে দখলে নিচ্ছে। আমরা নিরীহ কৃষকরা জমি দখল করতে বাঁধা দিলে এশিয়ান ডুপ্লেক্স টাউনের ভাড়াটে সন্ত্রাসী ও ভূমিদস্যু দালাল আওয়ামী লীগের দোশর হানিফ মোল্লা, কাজল, খোরশেদ, মামুন, ইসলাম মোল্লাসহ তাদেরকে দিয়ে মারধর করে। নিরীহ কৃষকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা কৃষকরা এশিয়ান ডুপ্লেক্স টাউনের এ অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি চাই। আমাদের নামে রূপগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার চাই।

কৃষক হুমায়ুন ভুইয়া বলেন, এশিয়ান ডুপ্লেক্স টাউন আধুরিয়া মৌজায় আমাদের কৃষি জমিতে রাতে আধারে জোরপূর্বক বালু ভরাট করছে। এ কৃষি জমি ছাড়া আমাদের কোনো জমি নাই। আমাদের সব শেষ করে দিছে। এ জমি ছাড়া আমাদের কোনো জমি নাই। আমরা বাঁধা দিলে আমাদের নামে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ছাড়া করে। আমাদের কৃষি জমি দখলমুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোরদাবি জানাচ্ছি।

ইব্রাহীম মিয়া বলেন, আমাদের নিজেদের বাপ দাদার সম্পত্তি হওয়া সত্বেও আমরা তা ভোগ করতে পারিনা। আমরা আমাদের কৃষি সম্পদ ফেরত চাই এবং আমাদের জীবন ভিক্ষা চাই। আমরা সরকারের কাছে বিচার চাই।

শিক্ষার্থী শিমা আক্তার বলেন, কোম্পানির সন্ত্রাস দিয়ে রাস্তা ঘাটে বের হলেও আমাদের মৃত্যুর হুমকি দিচ্ছে। তারা বলছে আমরা যেন এই জায়গা থেকে চলে যাই এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে।প্রতিটি কৃষকের একটাই অভিযোগ, বালু ভরাট বাধা দেওয়ার কারণে নির্মম ভাবে দালাল চক্রের হাতে নির্যাতিত হতে হচ্ছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪