ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা Logo নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত Logo নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার Logo আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং Logo কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ Logo মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার Logo বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত Logo পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ Logo নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন Logo নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

বন্দরে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বন্দর প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগরের বন্দর থানাধীন ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোববার বিকেল ৪টায় মদনপুর বাস স্ট্যান্ডে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এসময় ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে ও বন্দর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন ও প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোঃ আবু আল-ইউসুফ খাঁন টিপু উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন শাহ মিঠু, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, বন্দর উপজেলা যুবদল নেতা বাবুল মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের কারণে সকল শ্রেণি পেশার মানুষ নিষ্পেষিত হয়েছে। তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হনন করেছে। ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। পর পর কয়েকটি নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার না থাকলেও প্রশাসনকে ব্যবহার করে ৪২% ভোট দেখিয়ে নিজের দলের লোকদেরকে এমপি বানিয়ে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি দ্রুত সংস্কার করে নির্বাচন দিন এবং জনগণকে স্বতস্ফূর্তভাবে ভোট দেয়ার সুযোগ দিন। প্রিয় নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

অলোচনা সভা শেষে মদনপুর বাস স্ট্যান্ডের বিভিন্ন দোকানপাটে লিফলেট বিতরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। একি দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড শফিউদ্দিন সোহেল প্রধানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শাখাওয়াত হোসেন খান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের বিএনপির বিভিন্ন নেতাকর্মীগন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা

বন্দরে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আপডেট সময় ০৪:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪