ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, আহত ২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী ও ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া এলাকায় ৪ বাড়িতে ডাকাতি ও ৫টি দোকানে চুরি হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে।

এদিকে আড়াইহাজারে এসব ঘটনা বেড়ে যাওয়ায় জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ২টার দিকে রামচন্দ্রদী প্রবাসী হোসেনের বাড়িতে ডাকাতদল হানা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে ডাকাতদল একই গ্রামের নছিমন চালক রহমানের ঘরে ঢুকে নগদ ৫ হাজার টাকা ও অন্যন্যা মালামাল লুটে নেয়। একই ডাকাতদল একই গ্রামে বাছেদের বাড়িতে হানা দিয়ে নগদ ৪ হাজার টাকাসহ অন্য মালামাল লুটে নেয়।

এর আগে ডাকাতদল রামচন্দ্রদী পশ্চিম পাড়া গ্রামের হামিদের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী রহিমাকে ও তার মেয়ে রাশিদাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে কিছু নিতে পারেনি। এদিকে রাতের কোনো এক সময় ঢাকা-আড়াইহাজার সড়কের সাদারদিয়া এলাকায় ৫টি দোকানে চুরি হয়েছে।

আব্দুল আউয়াল, ফারুক, মোজাম্মেল, আলমাছ ও নুরুল আমিনের দোকানের সাটার ভেঙে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে তারা দাবি করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, আহত ২

আপডেট সময় ১১:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫