ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জালকুড়ি বাস স্ট্যান্ডে সড়কের পাশে অবৈধ দোকান ও মাছ বাজার উচ্ছেদের দাবী এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি- জালকুড়ি বাস স্ট্যান্ড নতুন ব্রিজ সংলগ্ন জালকুড়ি রোডের পাশে অবৈধ ভাবে দলখদার মাছ বাজার ও ফল ব্যবসায়ীদের অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদের দাবী পরিবহন চালক ও স্হানীয় এলাকাবাসীর। এ অবৈধ বাজারের কারনে প্রতিনিয়ত জনগনকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। স্হানীয়রা প্রশাসনের নিকট এ অবৈধভাবে গড়ে উঠা দোকান গুলো উচ্ছেদ করে দখল মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান।

সরোজমিনে গিয়ে দেখা যায় যে, রাস্তার দুপাশে মাছ ব্যবসায়ী ও ফলের দোকানদার তাদের দখলে নিয়ে সরকারি কোন অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘ বছর যাবৎ। তাদের এ অবৈধভাবে বাজার গড়ে তোলাতে সৃষ্টি হচ্ছে যানজটের। জালকুড়ি এলাকার বাস স্ট্যান্ড সড়ক হতে নারায়ণগঞ্জ টু আদমজী সড়কের সংযোগ হবার কারনে সাধারণ পরিবহন থেকে শুরু করে অনেক মালবাহী গাড়ী চলাচল করে থাকে। অবৈধ দোকানের কারনে রাস্তাটি সরু হওয়ায় এ সব পরিবহনকে পড়তে হয় বিপাকে। সেই সাথে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা কোন লীজ না নিয়ে এই সরকারি ভূমিতে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। সরকারি জায়গা হওয়ায় সরকার যে কোন সময় তাদের সড়ে যেতে বললে তাঁরা চলে যাবে। তাঁরা
কাউকে কোন চাঁদা না দিলেও প্রতিটি দোকানীকে বিদ্যুৎ ব্যবহারের জন্য আসলাম নামে এক ব্যক্তিকে বিদ্যুৎ বিল হিসেবে টাকা দিয়ে থাকে । এই বাজারের বিদ্যুৎ সংযোগ তাঁর নিয়ন্ত্রণে।

কয়েকজন পরিবহন চালকের সাথে কথা বললে তাঁরা বলেন, আগে একটি সড়ক ছিলো এখন পুরনো রাস্তার পাশে নতুন ব্রিজ তৈরি হওয়ায় প্রতিদিন আমাদের যাত্রী নিয়ে আসা যাওয়া করতে হয়। কিন্তু ব্রিজের নীচে নামতে গেলে এসব দোকানের কারনে সহজ ভাবে রাস্তা দিয়ে চলাচল সম্ভব নয়। এ অবৈধ বাজার সড়িয়ে দিয়ে এখানে জনসাধারণের সুবিধার্থে পরিবহনের জন্য একটি স্ট্যান্ড দরকার। যাত্রীরা যেনো নিরাপদে উঠানামা করতে পারে আর আমরা পরিবহন গুলো রাখতে পারি। কিন্তু তা সম্ভব হচ্ছে না।

এলাকাবাসীর মতে আসলাম এই সব অবৈধ দখলকারী দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। দোকানের কারনে রাস্তায় যানজটের ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা রাস্তার দুপাশ দখল মুক্ত চাই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

জালকুড়ি বাস স্ট্যান্ডে সড়কের পাশে অবৈধ দোকান ও মাছ বাজার উচ্ছেদের দাবী এলাকাবাসীর

আপডেট সময় ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫