ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আরও দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ মে) দুপুরে আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলীর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এদিকে আইভীর বিরুদ্ধে অপর একটি মামলায় ৭ দিনের রিমান্ড ও জামিন আবেদনের শুনানি আগামী ২৭ মে ধার্য্য করেছে আদালত।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন করেছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আরেকটি মামলায় পুলিশ রিমান্ড আবেদন করেছিলেন। আদালত সেটা পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য করেছেন।

আদালতে আইভীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেয়া আইনজীবী আওলাদ হোসেন বলেন, সাবেক মেয়র আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির (ফৌজদারি বিবিধ মোকদ্দমা) আবেদন করলে ২৭ মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত।

একটি মামলায় আগামী ২৫ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেছেন।

এর আগে জুলাই অভ্যত্থানে সিদ্ধিরগঞ্জে নিহত পোষাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গত ৯ মে ভোরে সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগ চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হয়েছিল।

ওই সময় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন। পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আরও দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় ১০:২৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫