ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন Logo নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী Logo ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির Logo ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী Logo সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি Logo ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি Logo তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ Logo আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস Logo মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন Logo আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নারায়ণগঞ্জে ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু

১১ অক্টোবর (শনিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। ০৩ (তিন) দিন মেয়াদী এই প্রশিক্ষণ কার্যক্রমে ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। সম্মানিত পুলিশ সুপার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে নির্বাচন আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।” এইপ্রশিক্ষণ কার্যক্রম ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্তচলমান থাকবে। নারায়ণগঞ্জ জেলার আনুমানিক ১৯০০ জন পুলিশ সদস্যসহ পিবিআই, সিআইডি, নৌ পুলিশ, শিল্প পুলিশের সদস্যদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নারায়ণগঞ্জে ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ১২:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫