ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Oplus_0

১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় বন্দর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বন্দর উপজেলা নির্বাহী অফিসার ও সমবায় অফিসার ও বিভিন্ন সমবায়ীগন র‍্যালী বের করেন এবং র‍্যালী শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে অনেক বড় ব্যবসা করা যায়। ২০ জন সদস্য মিলে একটি সুন্দর সমিতি গঠন করা যায়। পৃথিবীতে বহু নজির আছে সমবায় সমিতি করে অনেকেই লাভবান হয়েছেন, উদ্যোক্তা হয়েছেন। তাদের আন্ডারে অনেকেই কাজ করছেন। আমাৌদের মদনপুরে একতা সমবায় সমিতি মার্কেটের ব্যবসায়ীরা একটি সমিতির মাধ্যমে মার্কেট বানিয়ে আজ তারা একেকটা দোকানের মালিক, তারা এ বছর অনেক মানাফা করে সরকারকে ভালো রাজস্ব দিয়েছে। আপনারা সবাই একত্রিত হয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে দেশ গড়ায় অংশ নিন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রানীসম্পদ অফিসার ডা. সরকার মো. আশ্রাফুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ্ ভূঞা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মতিউর রহমান।

বক্তব্য রাখেন, আশার আলো সমবায় সমিতির সভাপতি মো. লিটন মিয়া, বন্দর কলাবাগ আনসার ও ভিডিপি মহিলা সমবায় সমিতি সহ সভাপতি কামরুননাহার লিপি, বন্দর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, বন্দর সাংবাদিক কল্যান সমিতির কোষাধ্যক্ষ সাংবাদিক মো. নাসির উদ্দিন, বন্দর অটোরিক্শা থ্রি হুইলার সমবায় সমিতির মো. জাহাঙ্গীর আলম, একতা সমবায় সমিতির সদস্য রিয়াজ খান, দি শাহজালাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন, বন্দর অটো রিক্সা মালিক সমবায় সমিতির সভাপতি মো. আরিফ হোসেন।

সর্বশেষে বন্দর উপজেলার সেরা সমবায়ীদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট সময় ১২:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫