ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

ভালো নেই জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে যকৃতের প্রায় ২২ শতাংশ বাদ দিতে হয়েছে তার। এছাড়াও দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আরও দীর্ঘ সময় ধরে থেরাপি নিতে হবে বলে তিনি জানিয়েছেন।

সম্প্রতি একটি পডকাস্টে নিজের অসুস্থতার বিষয়ে কথা বলেন দীপিকা কক্কর। জানালেন, সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে তার যকৃতের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার কোষ যকৃতের একটি অংশে বাসা বাঁধায় অস্ত্রোপচার করে তার লিভারের প্রায় এক-পঞ্চমাংশ (২২ শতাংশ) বাদ দিতে হয়েছে।

চিকিৎসা শুরুর পর থেকেই অভিনেত্রী নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন; একরকম বাঁচার লড়াইয়েই আছেন অভিনেত্রী। দীপিকা জানান, বর্তমানে তার ঘন ঘন বমি বমি ভাব, মাথা ঘোরানো এবং চুল ঝরে পড়ার সমস্যা হচ্ছে। চুল পড়া বেড়ে যাওয়ায় তিনি পরচুলা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। শরীরে থাইরয়েডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় পেট ফাঁপা ও মুখের ঘায়ের মতো সমস্যাও দেখা দিয়েছে।

অভিনেত্রী জানান, গত জুলাই মাস থেকে তার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। এই থেরাপি আরও দেড় বছর ধরে চলবে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া ও দীর্ঘ চিকিৎসার কারণে মাঝে মাঝে মানসিক অবসাদও ঘিরে ধরছে অভিনেত্রীকে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

আপডেট সময় ১২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫