ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? Logo বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি Logo রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু Logo শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ

নাসিম শাহর বাড়িতে সশস্ত্র হামলা

পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহর বাড়িতে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তি। সোমবার (১০ নভেম্বর) ভোররাতে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলার মেয়ার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও বাসিন্দারা।

পুলিশ জানায়, রাত প্রায় ১টা ৪৫ মিনিটে কিছু অজ্ঞাত ব্যক্তি নাসিম শাহর বাড়ির মূল ফটকে গুলি চালায়। এতে ফটকে একাধিক বুলেটের ছিদ্র দেখা যায়। গুলি চালানোর পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মেয়ার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি ক্রিকেটারের বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা নয়। ঘটনার পেছনে জমি বিরোধ বা স্থানীয় কোনো শত্রুতার কারণ থাকতে পারে।

নাসিম শাহর বাবা লোয়ার দির জেলার পুলিশ কর্মকর্তা তৈমুর খানের সঙ্গে সাক্ষাৎ করেন। তৈমুর খান তাকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নাসিম শাহর পরিবার এলাকার এক সম্মানিত পরিবার। তাদের কারও সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ নেই।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার?

নাসিম শাহর বাড়িতে সশস্ত্র হামলা

আপডেট সময় ০৬:৩০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫