ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্ট ভর্তি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ। তাদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁদের সন্ধানে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের পাননি।

জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টুরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি করে রানা ও শুভ নামের দুই যুবক। পরে তারা দুই টার দিকে মাঝ নদীতে ট্রলার নোঙর করে ঘুমিয়ে পড়েন।

সাড়ে তিন টার দিকে তলা ফেঁটে ট্রলারটি রানা ও শুভ নামের দুই যুবকসহ পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬ টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেন।

বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোজ রয়েছেন। তাদের সন্ধানে চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্ট ভর্তি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ

আপডেট সময় ১২:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫