ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? Logo বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি Logo রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু Logo শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ

মেসির নৈপুণ্যে আর্জেন্টিনার দাপুটে জয়

অ্যাঙ্গোলার মাঠে আর্জেন্টিনার বড় জয় প্রত্যাশিত ছিল। সেই প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী দল নিয়ে মাঠে নামেন লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও রদ্রিগো ডি পলসহ একঝাঁক তারকা নিয়ে আর্জেন্টিনা মাঠে নামলেও, স্বাগতিকদের শক্তিশালী রক্ষণ ভাঙতে কঠিন সংগ্রাম করতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে শেষ পর্যন্ত নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ২-০ গোলে জয় পেয়ে বছর শেষ করল আর্জেন্টিনা।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে ক’দিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। নভেম্বরের উইন্ডোতে একমাত্র ম্যাচে আজ লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে অ্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত এই প্রীতি ম্যাচটিই লিওনেল মেসির দলের বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে এটি ছিল তাদের শেষ বড় পরীক্ষা।

অবশ্য ১২ মিনিটে আর্জেন্টিনা গোল খেতে বসেছিল। কর্নার থেকে তাদের শট ক্লিয়ার করতে পারেনি আর্জেন্টাইন রক্ষণভাগ। বাঞ্জার ব্যাকপোস্ট থেজে নেওয়া শট রুখে দিয়ে দলকে বাঁচান রুলি।

২১ মিনিটে লাউতারোর থ্রু বলে গোলের সুযোগ পান মেসি। তার চেষ্টা ব্যর্থ করেন মারকেস। ৩৯ মিনিটে গঞ্জালেসের পাস ধরে বক্সের মধ্যে থেকে নেওয়া তার ডান পায়ের দুর্বল শট ক্রসবারের উপর দিয়ে যায়।

অবশেষে ৪৩ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে নিচু শটে জাল কাঁপান লাউতারো। বিরতির পর সেভাবে সুযোগ পায়নি আর্জেন্টিনা। তবে ৮২ মিনিটে ব্যবধান বাড়াতে পেরেছে ঠিকই। যদিও গোলটা ছিল অপ্রত্যাশিত। মেসি প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালালে বলের দখল হারান। স্বাগতিকেরা বল বিপদমুক্ত করলে পেয়ে যান লাউতারো। ততক্ষণে মেসি বক্সের ভেতরে। লাউতারো দ্রুত তাকে বল দেন, তারপর মেসি গোল করতে পেরেছেন সহজে।

অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে দারুণ ফর্মে ছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে, নভেম্বর উইন্ডোতে একমাত্র ম্যাচে আর্জেন্টিনা কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছে। বিশেষ করে, কোচ লিওনেল স্ক্যালোনি নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে এই ম্যাচে ডাকেননি।

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে স্পেনে সপ্তাহজুড়ে প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। এলচের মানুয়েল মার্টিনেস ভালেরো স্টেডিয়ামে বৃহস্পতিবার দলের ওপেন ট্রেনিংয়ে হাজির হয়েছিলেন ২০ হাজারের বেশি দর্শক। অন্যদিকে অ্যাঙ্গোলা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছে। বাড়তি কোটা থাকার পরও এএফসির বাছাইয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ডি গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে অ্যাঙ্গোলা। শীর্ষে ছিল কেপ ভার্দে (২৩) ও দ্বিতীয় স্থানে ক্যামেরুন (১৯)।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার?

মেসির নৈপুণ্যে আর্জেন্টিনার দাপুটে জয়

আপডেট সময় ১০:১৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫