ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

ফারিণ-ইমরানের ‘মন গলবে না’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা, বড়পর্দা আর কণ্ঠশিল্পী হিসেবে সাফল্যের পর এবার তিনি প্রযোজক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর প্রথম গান ‘মন গলবে না’ মুক্তি পাচ্ছে।

২০২৪ সালের ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি গেয়ে ফারিণের সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয়। সেই গানটিও ছিল নেটদুনিয়ায় ভাইরাল। এবার সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে আসছেন তিনি।

কিংবদন্তি গীতিকার কবির বকুল-এর লেখা ‘মন গলবে না’ গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। গতবারের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

গানটির ভিডিওতে মডেলও হয়েছেন ফারিণ ও ইমরান। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রযোজনা প্রতিষ্ঠানটি গানের একটি টিজার প্রকাশ করেছে।

ফারিণ নিজেও গানটির প্রচারণায় অংশ নিচ্ছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

ফারিণ-ইমরানের ‘মন গলবে না’

আপডেট সময় ১২:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫