ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

পরীক্ষা বর্জন করায় প্রাথমিকের ৮ শিক্ষকের বিরুদ্ধে চিঠি

পরীক্ষা বর্জন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আটজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় উপপরিচালকের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এ চিঠি দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে সাতজন কর্মস্থলে উপস্থিত থেকেও পরীক্ষা বর্জন করেছেন, আর একজন অনুপস্থিত ছিলেন।

এদিকে আন্দোলনের মধ্যেও নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার ৫৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নিয়মিত চলছে। ১ ডিসেম্বর বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলায় পরীক্ষা শুরু হয়। সদর ও আড়াইহাজার উপজেলায় পরীক্ষা শুরু হয় পরের দিন।

ফেরদৌসী বেগম বলেন, “এই আটজন শিক্ষক কর্মবিরতিতে রয়েছেন, তবে পরীক্ষায় কোনো বিঘ্ন ঘটেনি। সব স্কুলে পরীক্ষা চলছেই। যারা পরীক্ষা বর্জন করেছেন, তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা তারা দেবেন।”

সদর উপজেলার ৭৭ নম্বর রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান বলেন, “আমরা দেশব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি রাখি, কিন্তু শিশুদের ভবিষ্যতের কথা ভেবেই দায়িত্ব পালন করছি। পরীক্ষায় আমরা অংশ নিচ্ছি, তবে সরকারের উচিত আমাদের ন্যায্য দাবির প্রতি ন্যূনতম সম্মান দেখানো।”

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

পরীক্ষা বর্জন করায় প্রাথমিকের ৮ শিক্ষকের বিরুদ্ধে চিঠি

আপডেট সময় ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫