ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর Logo টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

প্রভা এখন মেকআপ আর্টিস্ট!

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মাঝে মধ্যে নাটকে দেখা গেছে তাকে। সর্বশেষ প্রভাকে রোমান্টিক কমেডি ধাঁচের ‘ভিআইপি জামাই’ নাটকে দেখা গিয়েছিল। এই নাটকে প্রভার বিপরীতে অভিনয় করেছিলেন যাহের আলভী।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রভা। সেখানেই ব্যস্ত সময় পার করছেন। প্রভার ইনস্টাগ্রামে দেখা যায় একের পর এক মেকআপের ভিডিও। বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারে শুটিং সেটে প্রভার মেকআপ আর্টিস্টের ভূমিকা পালন করতেন অন্যরা। তবে এখন অভিনেত্রী নিজেই সেই দায়িত্ব পালন করেন। নিজ হাতে সাজিয়ে তোলেন মডেলদের। গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। যেখানে দেখা যায়, প্রভা মডেলদের সাজাচ্ছেন।

ভিডিও থেকে জানা গেছে, প্রভা যেখানে বসে মেকআপ করছেন, সেটির নাম ‘দ্য মেকআপ একাডেমি’। নিউইয়র্কের এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড জড়িয়ে আছে। ধারণা করা হচ্ছে, এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন প্রভা। ‘মেকআপ বাই প্রভা’ নামে আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া গেল, সেখানে তার কাজের কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই অ্যাকাউন্টে প্রভা নিজের পরিচয় দিয়েছেন, ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসেবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর

প্রভা এখন মেকআপ আর্টিস্ট!

আপডেট সময় ১০:৪০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪