ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে ডাকাতি: ককটেল বিস্ফোরণ-পুলিশের গুলি, আহত ২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী এলাকায় এক পাওয়ার লুম ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ও পুলিশের গুলির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীসহ দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী হাজী আব্দুর রব জানান, রাতের আঁধারে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ডাকাত কেচি গেট ভেঙে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়।

ডাকাতির খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ডাকাতদের আটক করার চেষ্টা হিসেবে পুলিশ প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়।

এ ঘটনায় ব্যবসায়ী হাজী আব্দুর রব এবং তার পাওয়ার লুমের শ্রমিক আব্দুল আহত হন। গুরুতর আহত শ্রমিক আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। হাজী আব্দুর রব আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে ডাকাতি: ককটেল বিস্ফোরণ-পুলিশের গুলি, আহত ২

আপডেট সময় ০৩:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫